বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আলোচিত এই সিরিজটি আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের সিরিজের সূচনা হবে বুধবার, ২৮ মে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ৩০ মে। আর তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে রোববার, ১ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় ৯টায়।
সিরিজ খেলতে দুবাই থেকে ২৫ মে লাহোরে যাবে বাংলাদেশ দল। ২৬ ও ২৭ মে অনুশীলন করবেন লিটনরা।
এই সিরিজের জন্য বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হয়েছিল, যারা এখন খেলছে আমিরাতের সঙ্গে। আজ সৌদ শাকিলকে অধিনায়ক করে পাকিস্তান ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
মোহামেডান যেন বার্সেলোনা, শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হার