গাইবান্ধায় ছয় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২৫, ০৬:২৪ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছেন পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাদেরকে আটক করা হয়েছে।  

আটককৃতরা হলেন- উপজেলা উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মণ্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরণ্ডোবাড়ির আব্দুল মান্নান আকন্দ, গজারিয়ার খোরশেদ আলম খশু।

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগরে রাজনীতির সাথে জড়িত। সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় ৬ জনকে আটক করা হয়েছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগরে রাজনীতির সঙ্গে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করার পরিকল্পনা করে আসছেন তারা । তাই ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকালে জেল হাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত