সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর দার্শনিক হয়ে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস। গতকাল বুধবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হারের পর তিনি বলেছেন, সিরিজ হার জীবনের অংশ। একইসঙ্গে তিনি পরাজয়ের পেছনে আবারও শিশিরকে দায়ী করেছেন!
গতকালের ম্যাচে জঘন্য ব্যাটিংয়ে ৮৪ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে কোনোমত ১৬২ রান করলেও হার এড়ানো যায়নি। ৭ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে আমিরাত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
আরব আমিরাতের মতো দলের কাছে হারের পেছনে আসলে অজুহাত লাগে না। যে কোনো কন্ডিশনে যে কোনো উইকেটে আরব আমিরাতের বিপক্ষে জেতা উচিত। তবে লিটন দাস দ্বিতীয় টি-টোয়েন্টির মতো এবারও শিশিরের অজুহাত খুঁজতে চাইলেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল। তারা খুবই ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতে হবে।’
যুক্তরাষ্ট্রের পর এবার আমিরাতের কাছেও সিরিজ হার বাংলাদেশের
'ট্রমাটাইজ' নাহিদ রানা পাকিস্তান সফরে যাচ্ছেন না