জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয় এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের

আপডেট : ২২ মে ২০২৫, ০২:২৩ পিএম

জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, “জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।”

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তার এই মন্তব্য এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত