পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ জন শিশু।
বিএসএফের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ভারতে বসবাস করে আসছিলেন। ২১ মে ভারতের পুলিশ তাদের ধরে কলকাতা নিয়ে আসেন। আজ সকালে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাদের। ওই ক্যাম্পের সদস্যরাই তাদের বাংলাদেশে পুশইন করে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছেন বিএসএফ। আমাদের টহলদল তাদের আটক করেছে। বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা জানতে চেয়েছি তারা কেন অবৈধ উপায়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠালো? আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।
পুরস্কার নিতে গিয়ে সন দেখলেন পদক শেষ হয়ে গেছে!
এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে