বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন

আপডেট : ২৫ মে ২০২৫, ০২:২৪ পিএম

দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজ নিয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)। নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট ২৬ মে পল্টন ময়দানে শুরু হবে। 

আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন হয়। এই উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়েলেট্রিজের হেড অব মার্কেটিং ড.জেসমিন জামান বলেছেন, 'এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সবসময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।'

৩২টি দল আট গ্রুপে খেলবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে খেলবে। চার কোয়ার্টার ফাইনালিস্ট সেমিফাইনালে এবং দুই সেমিফাইনালে বিজয়ী দল ফাইনালে উঠবে।

‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি
‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো
‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন
‘ডি’ গ্রুপ’— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত