সর্বাধিক গোল-অ্যাসিস্টে প্রিমিয়ার লিগের সেরা মো সালাহ

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:১১ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন লিভারপুলে খেলা মিশরের স্ট্রিকার মোহামেদ সালাহ। লিভারপুলের ইপিএল শিরোপা পুনরুদ্ধারে যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সালাহ, তাতে তার সেরার স্বীকৃতি পাওয়াটা প্রত্যাশিতই ছিল।

২০২৪-২৫ প্রিমিয়ার লিগের এখনও শেষ রাউন্ড বাকি। তবে শেষ রাউন্ডের আগেই মৌসুম সেরা খেলোয়াড় এর ঘোষণা করা হলো। এখন পর্যন্ত ২৮ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। অ্যাস্টিসের তালিকায়ও তার নাম সবার ওপরে, ১৮টি! এবার লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল আলেকজান্দার ইসাকের।

শেষ রাউন্ডে রবিবার নাটকীয় কিছু না ঘটলে সালাহ স্পর্শ করবেন সবচেয়ে বেশি চারবার গোল্ডেন বুট জয়ী আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে।

রবিবার শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত