এ কুল ও কুল দুই কুলই হারালেন হামজা চৌধুরী। তার মূল দল লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে। সেখান থেকে ধারে খেলতে গিয়ে শেফিল্ড ইউনাইটেডকেও প্রিমিয়ার লিগে তুলতে পারেননি হামজা। গতকাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষিক্ত হামজাকে মাঠে বসে কাঁদতে দেখা গেছে!
বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী এদিন শেফিল্ডের শুরুর একাদশে ছিলেন। ম্যাচের পুরো সময়ই খেলেছেন রাইট ব্যাকে। হামজার ক্লাব লেস্টার সিটি এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। তবে ধারে শেফিল্ডে খেলা হামজার সামনে সুযোগ ছিল প্রিমিয়ার লিগে ফেরার। শুরুতে গোলও করে তার দল। তবে অতিরিক্ত সময়ে করা গোলে ২-১ ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগে ওঠে সান্ডারল্যান্ড।
বিস্ময়কর ব্যাপার হলো, শেফিল্ড ইউনাইটেডের চেয়ে পেছনে থেকেই লিগ পর্ব শেষ করেছিল সান্ডারল্যান্ড। ৪৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছিল চার নম্বরে। অন্যদিকে ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় হামজার শেফিল্ড। এরপর প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ড ব্রিস্টল সিটিকে ও সান্ডারল্যান্ড কভেন্ট্রি সিটিকে হারিয়ে ওঠে ফাইনালে। শেষ পর্যন্ত লিগ পর্বে ১৪ পয়েন্ট এগিয়ে থাকা দলটিকে ফাইনালে হারিয়ে প্রিমিয়ার লিগে উঠল সান্ডারল্যান্ড।
হামজার এই হতাশাময় সময়ে আশার আলো জ্বালিয়ে দিচ্ছে জাতীয় দল। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও শমিত সোমের। এই উপলক্ষে হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সুতরাং প্রিমিয়ার লিগের দুঃখ ভুলতে বাড় সুযোগই পাচ্ছেন হামজা।
কাঁদলেন আনচেলত্তি; কাঁদালেন সবাইকে
৮ ম্যাচে এক জয়; মেসিরা যেন জিততেই ভুলে গেছেন!
ভুয়া ফলোয়ার দিয়ে কোটি কোটি টাকা আয় ভিনি-এমবাপ্পের!