চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জন্য যমুনায় পৌঁছেছেন বিভিন্ন দলের নেতারা। রবিবার (২৫ মে) ৫টার পর একাধিক নেতার গাড়ি যমুনায় প্রবেশ করতে দেখা যায়।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়, বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দফায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৈঠকে যোগ দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক ও জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাসকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে দেখা গেছে।
প্রথম দফায় বৈঠকে বসবেন- ১. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম ২. মাহমুদুর রহমান মান্না ৩. সাইফুল হক ৪. জোনায়েদ সাকি ৫. হাসনাত কাইয়ুম ৬. মজিবুর রহমান মঞ্জু ৭. মুজাহিদুল ইসলাম সেলিম ৮. খালেকুজ্জামান ভূঁইয়া ৯. টিপু বিশ্বাস ১০. শেখ রফিকুল ইসলাম বাবলু ১১. শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দ্বিতীয় দফায়- ১. মাওলানা সাদিকুর রহমান ২. মাওলানা রেজাউল করিম ৩. মাওলানা মামুনুল হক ৪. মাওলানা আহমেদ আব্দুল কাদের ৫. মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ৬. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ৭. নুরুল হক নুর ৮. মাওলানা মুসা বিন ইজহার ৯. মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এদিকে এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেল ৫টার দিকে এ বৈঠক হয় বলে জানা গেছে।
