রিয়াল মাদ্রিদকে চোখের জলে বিদায় জানিয়ে ইতোমধ্যেই ব্রাজিলে পৌঁছে গেছেন কার্লো আনচেলত্তি। দল ঘোষণার মাধ্যমে কাজও শুরু করেছেন। অনেকেরই প্রশ্ন, খ্যাতিমান এই কোচ কেন ইতালির জাতীয় দলের দায়িত্ব নিলেন না? কেনইবা এলেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে?
এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, 'ইতালির পরিবর্তে ব্রাজিলকে বেছে নিয়েছি? কারণ এই মুহূর্তে ইতালির একজন কোচ আছে এবং তাদের কোচের প্রয়োজন নেই। ইতালি আমাকে কখনও আমন্ত্রণ জানায়নি। ব্রাজিলই একমাত্র আগ্রহী দল।
খ্যাতিমান এই কোচ আরও বলেন, 'এখানে থাকতে পেরে আমি খুব গর্বিত, কারণ ইতিহাস বলে যে ব্রাজিল বিশ্বের সেরা দল। ব্রাজিল পাঁচটি বিশ্বকাপ জিতেছে এবং ষষ্ঠটি জিততে চায় এবং তারা আমাকে এটি জেতার জন্য বেছে নিয়েছে। এটি একটি বিশাল দায়িত্ব, তাই আমি এটি আনন্দের সাথে গ্রহণ করি।'
নতুন অধিনায়ককে আচরণে জোর দিতে বললেন গাভাস্কার