স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

পুশইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:৪৪ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুশইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। সীমান্তে কোনো ধরনের অশান্তি হবে না। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুশইনের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সীমান্তে পুশইন বেড়েছে, এ জন্য আমরা প্রতিবাদ করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত