ব্রাজিলের ফুটবলাররা সহজ-সরল, শান্ত ও বিনয়ী: আনচেলত্তি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:০৫ পিএম

গোটা ফুটবলবিশ্বে তোলপাড় ফেলে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি্। সাম্প্রতিক সময়ে কোনো কোচের দলবদল নিয়ে এতটা তোলপাড় হয়নি। আনচেলত্তি তো কোচেদের কোচ, তাই একটু বাড়াবাড়ি হবেই। দায়িত্ব গ্রহণ করে এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, ক্লাব ফুটবলে ব্রাজলিয়ানদের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা।

ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত ৩৪ জন ব্রাজিলিয়ান ফুটবলারকে কোচিং করিয়েছেন আনচেলত্তি। তবে প্রায় কারও সঙ্গেই তার ঝামেলা হয়নি। বরং ব্রাজিলিয়ানদের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ব্যক্তিগতভাবে তারা খুব সহজ-সরল, শান্ত স্বভাবের এবং বেশিরভাগই বিনয়ী। আমি ৩৪ জনকে কোচিং করিয়েছি। মনে করতে পারি কারও সঙ্গেই কোনো সমস্যা হয়নি। হয়তো একজনের সঙ্গে হয়েছিল, তবে আমি বলব না সে কে ছিল।’

আনচেলত্তির স্মৃতিচারণে উঠে আসে ব্রাজিলের সোনালী সময়ের সুপারস্টারদের কথাও, ‘টেকনিক্যালি সেরা ছিল রোনালদো (নাজারিও)। একইসঙ্গে সে খুব মজার মানুষ, সবচেয়ে পেশাদার ছিল কাফু। ভিনিসিয়ুস জুনিয়রও খুব বিনয়ী। খুবই, খুবই নম্র এক ছেলে। আরও অনেক মজার মানুষ আছে, যেমন- এদের মিলিতাও। তাদের সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সঙ্গে আমার সংযোগটা অনেক গভীরে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত