উটকো মন্তব্য করে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগেও তিনি স্বরূপে আবির্ভূত হলেন। পাকিস্তান দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বাংলাদেশকেই খাটো করে বসলেন!
আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ থেকে পাকিস্তান বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা আছে, তবে বৃষ্টিদাতাই ভালো জানেন হবে কি না। এই ম্যাচের আগে ওয়াসিম জুনিয়র ইনজুরিতে ছিটকে গেছে। এরপর আব্বাসকে ডাকা হয়েছে, তবে আমার মনে হয় প্রথমে যারা ছিল তাদেরই খেলাবে। আবার নির্বাচক, কোচদের ভাবনা মনে হচ্ছে বাবর-রিজওয়ানদের ছাড়াই আগাবে। তবে আমার মনে হয় বড় দলের বিপক্ষে খেলা হলে তাদের আনতেই হবে। কারণ আমাদের ছেলেদের দম নেই!’
পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এই সুযোগে বাংলাদেশকে খাটো করে বাসিত আলী বলেন, ‘এই সিরিজ আমার জন্য স্টার্টার। স্টার্টার বুঝলেন তো? ভারী খাওয়া শুরুর আগে যে স্যুপ জাতীয় হালকা কোনো খাবার খান। পাকিস্তানের ব্যাটিং শক্তিশালী, তবে বোলিং এতটা শক্তিশালী নয়। আবরার আছে, খুশদিল আছে, শাদাব আবার ছোট দলের বিপক্ষে ভালো বল করে। আজও তাকে খেলানো উচিৎ।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে ৩০ মে ও ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ
দ্বিতীয় দিনের নায়ক ব্যাটে-বলে টেলএন্ডাররা