মাধবপুরে লোকমান মিয়া নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
লোকমান মিয়া আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি ঐ এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার লোকমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা মামলার এজাহারনামীয় আসামি।
কনফারেন্স লিগ জিতে অনন্য ইতিহাস গড়ল চেলসি