নোয়াখালীতে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে গণভোজ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়ত আলোচন সভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া।

জিয়াউর রহমানের জন্য আলোচনা সভা ও দোয়া শেষে এই গণভোজের আয়োজন করা হয়। এতে নোয়াখালী জেলার সকল উপজেলার সর্বস্থরের নেতাকর্মী ও মাদরাসার ছাত্ররা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এই আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত