প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ শুক্রবার টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
জাপান সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন।
