তিন দিনব্যাপী পূর্বাচল স্টিল সিপিজিএ স্কুল রেটিং দাবা

আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

'পূর্বাচল স্টিল-সিপিজিএ দ্বিতীয় স্কুল স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৫' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতা ও পূর্বাচল স্টিল মিলস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চেস্ট প্লেয়ার্স গার্ডিয়ানস অ্যাসোসিয়েশন (সিপিজিএ) আয়োজিত তিন দিনব্যাপী স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টটি চলছে দাবা ফেডারেশন হলরুমে।

বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুল থেকে আগত প্রায় ১০০ জন দাবা খেলোয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বুয়েট দাবা ক্লাবের উপদেষ্টা ড. তাহমিদ মালিক আল হুসাইনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বাচল স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব রায়ান ইয়াহিয়া তাহের, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন-সাত্তার, বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সচিব জনাব লোকমান হোসেন মোল্লাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেস প্লেয়ারস গার্ডিয়ানস অ্যাসোসিয়েশন-এর (সিপিজিএ) সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত