জেলা প্রশাসন, সওজ, বিআরটির সহায়তা চায় জিসিসি

আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:৪৮ এএম

গাজীপুর সিটি করপোরেশনের মোগড়খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। গতকাল শুক্রবার সকালে তিনি নগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘মোগড়খাল গাজীপুরের পানি নিষ্কাশনের প্রধান চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবৈধ দখলের কারণে খালটি সংকুচিত ও ভরাট হয়ে গেছে, যা জলাবদ্ধতার কারণ হচ্ছে। বৃষ্টিতে গাজীপুর চৌরাস্তা ও ভোগড়া মোড়ে যানজট ও জলাবদ্ধতা তীব্র হয়। দ্রুত পানি নিষ্কাশন এখন প্রধান লক্ষ্য। খালের সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এ কাজে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ এবং বিআরটি প্রকল্প কর্র্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘খালের শুরুতে কারখানার সীমানা প্রাচীর ও কালভার্টের কারণে প্রতিবন্ধকতা রয়েছে। সীমানা নির্ধারণের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত