চ্যাম্পিয়নস লিগের শিরোপার লড়াইয়ে ফারাসি ক্লাব পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান। বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটির দিকে নজর গোটা ফুটবলবিশ্বের। ইন্টার মিলান তারকা লাউতারো মার্তিনেজ এই ফাইনালকে ‘সত্যিকারের ফাইনাল’ হিসেবে অভিহিত করেছেন। শিরোপা জয়ের ব্যাপারে তিনি দারুণ আত্মবিশ্বাসী।
এবারের সিরি আতে নাপোলির সঙ্গে শিরোপা লড়াই দারুণ জমে উঠেছিল ইন্টার মিলানের। কিন্তু শেষ রাউন্ডে নিজেদের ম্যাচে জিতলেও প্রতিপক্ষের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে শিরোপা জেতা হয়নি। তার আগে জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে তারা হেরেছিল এসি মিলানের বিপক্ষে। এবার ইউরোপসেরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পিএসজি। তবু জয়ের প্রশ্নে কোনো দ্বিধা নেই মার্তিনেজের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী ফরোয়ার্ড বলেছেন, ‘আমি সবসময় বলি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য একটা ফাইনালের মতো হতে হবে। আর এটা সত্যিকারের ফাইনাল। মৌসুমের শেষ ম্যাচ এবং যারা জিতবে তাদের লক্ষ্য পূরণ হবে। এর মাহাত্ম্যটাই অন্যরকম। এখানে গুরুত্বপূর্ণ হলো, যা (ভালো ফুটবল) আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে সেই কাজটা ঠিকভাবে করা।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করি। তাদের হারাতে হলে প্রতিটি ক্ষেত্রেই আমাদের নিখুঁত পারফর্মেন্স করতে হবে। এটা শেষ ম্যাচ, এটা ফাইনাল। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যথাসম্ভব সেরা উপায়ে ম্যাচটির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। পিএসজি যে কাজটা সবচেয়ে ভালোভাবে করে, সেটা তাদের করতে দেওয়া যাবে না। তাদের আটকে রাখতে হবে এবং নিজেদের ভালো পারফরম্যান্স করতে হবে।’
সিরিজ হেরে লিটন বললেন ‘বেসিকটাই পারছি না’
দায়িত্ব নিয়েই সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মুখ খুললেন বুলবুল
দেশের জন্য কিছু করতে একটা ফোনকলের অপেক্ষায় ছিলাম: বুলবুল