ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। রবিবার (১ জুন) সকালে ওই উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সাথে বিএনপির অপর পক্ষ আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়। পরে দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হাওলাদার বলেন, ঘটনার সংবাদ পাওয়া পর সেখানে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ফোন করা হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযানে পুলিশ কাজ করছে।
আমরা যেন দ্রুতই পূর্ণ অধিকার ফিরে পাই
‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস’