হাইকোর্টে ফারুক আহমেদের রিট

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৪২ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ সোমবার রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।

গত ৩০ মে বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এর আগের দিন, ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। এরপর আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে সভাপতি পদে তার দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়।

রিট আবেদনে ফারুক আহমেদ ২৯ ও ৩০ মে’র এনএসসির দুটি সিদ্ধান্তকে আইনগত কর্র্তৃত্ব বহির্ভূত ঘোষণা করার জন্য রুল চেয়েছেন। সেই সঙ্গে রুল জারি হলে, এই দুটি সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে। যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ মোট পাঁচজনকে রিটে বিবাদী করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত