বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০২ জুন ২০২৫, ০১:৩৪ পিএম

বগুড়ায় সেনাবাহিনী মাদক বিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ, দেশীয় অস্ত্র, ১টি তাজা গুলি, নগদ অর্থ উদ্ধার এবং এক নারীসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ জুন) ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনি এলাকায় অন্তত ৫০টি বাড়ি ঘিরে এ তল্লাশি চালানো হয়।

অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল বাংলা মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।

ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত