দীর্ঘ এক মাসের চোট শেষে সান্তোসের শুরুর একাদশে ফিরেছিলেন নেইমার জুনিয়র। প্রত্যাবর্তনের দিনে ঘরের মাঠে বোটাফোগোর বিপক্ষে জয় পেতে আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ব্রাজিলিয়ান তারকাকে। হতাশার এক রাতে ১-০ গোলের হারে আরও খানিকটা পিছিয়ে পড়ল সান্তোসের অবনমন এড়ানোর লড়াই। ম্যাচশেষে নিজের ইনস্টাগ্রামে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন নেইমার।
ব্রাজিলিয়ান তারকা লাল কার্ড দেখেন ম্যাচের ৭৬ মিনিটে। তার অপরাধ মরিয়া হয়ে হাত দিয়ে জালে বল পাঠিয়েছিলেন তিনি! রেফারি দাভি দে ওলিভেইরা সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডের পর তাকে লাল কার্ড দেখিয়েছেন। প্রথমার্ধেই অবশ্য ফাউল করার অপরাধে একটি হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। সান্তোস দশ জনের দলে পরিণত হলে সেই সুযোগ নিয়েই ১০ মিনিট পরে জয়সূচক গোল পেয়ে যায় বোটাফোগো।
ম্যাচের পর নেইমার নিজের ভুল স্বীকার করে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চেয়েছেন। সেখানে বলেছেন, ‘গোল করার জন্য মরিয়া হয়ে উঠলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। আমি আমার সতীর্থ এবং ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। যদি লাল কার্ড না দেখতাম, নিশ্চিত আমরা ৩ পয়েন্ট পেতাম। আজকের খেলার জন্য দলকে অভিনন্দন। ওই তিন পয়েন্ট না পাওয়ার দায় আমাকেই দিতে পারেন!’
এর ফলে সর্বশেষ ৫ ম্যাচে চতুর্থ হারের দেখা পেয়েছে সান্তোস।
এক পায়ের ম্যাজিক ডাবল সেঞ্চুরিয়ান আর ওয়ানডে খেলবেন না
৫৪ বছরে সাত হাজারে প্রথম ইংলিশ জো রুট!