মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:০৮ পিএম

মাদারীপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ ডাকাত আটক করেছে মাদারীপুর পুলিশ। সোমবার (২ জুন) রাতে বিসিক শিল্প নগরীর লিলি বিস্কুট মাঠে থেকে পালানোর সময় ৩ জন ডাকাতকে আটক করে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার দরগাহ শরীফের রব খানের ছেলে সজল খান (৩২), শান্তিনগর এলাকার মৃত সিরাজ বেপারী ছেলে সজীব ব্যাপারী (২৫), পূর্ব রাস্তির আরিফ শিকদারের ছেলে আকাশ সিকদার (২৫)।

সোমবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন এর নেতৃত্বে এস আই মেহেদী হাসান খানসহ একদল পুলিশ সদস্য মাদারীপুর জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরীর লিলি বিস্কুট মাঠে উপস্থিত হন। সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালালে ডাকাত দলের ৮ থেকে ৯ জন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় এবং পালানোর সময় ৩ জন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি অত্যাধুনিক কাটার, হাসুয়া এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের নামে ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

‎মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান, ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও যাচাই-বাছাই এবং মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত