রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:০২ পিএম

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় এক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে আমন্ত্রণ জানানো ৩০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হয়েছেন।

এদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী; জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত