বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অংশ নিতে ব্রাজিল জাতীয় দলের প্রথম ধাপের ফুটবলাররা রবিবার রাতেই সাও পাওলোতে পৌঁছেছেন। সেখানেই নতুন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দেখা করেন তারা। ইতালিয়ান এই কিংবদন্তি কোচ আগামী বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে গুয়্যাকিলে নিজের অভিষেক ম্যাচে দলকে পরিচালনা করবেন।
রবিবার প্রথম দফায় মোট ১৪ জন ফুটবলার দলের সঙ্গে যোগ দেন। তারা হলেন: ভ্যান্ডারসন, বেন্তো, রিচার্লিসন, আলেক্স সান্দ্রো, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, এডারসন, অ্যালিসন, রাফিনহা, আন্দ্রেয়াস পেরেইরা, অ্যান্তোনি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র এবং হুগো সৌজা।
সোমবার যোগে দেবেন পালমেইরাসের এস্তেভাও, দানিলো, লেও অর্টিজ, ওয়েসলি, আলেক্স সান্দ্রো এবং গারসন। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যুক্ত থাকা ডিফেন্ডার মার্কিনহোস, বেরালদো এবং কার্লোস অগাস্তো পরে যোগ দেবেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের পর ১১ জুন (বাংলাদেশ সময় সকালে) প্যারাগুয়ের সঙ্গে খেলবে ব্রাজিল। ১৪ রাউন্ড শেষে ২১ পয়েন্ট পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার চার নম্বরে পাচ বারের চ্যাম্পিয়নরা।
ইয়ামাল নন সেরা তরুণ খেলোয়াড় দুয়ে