জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা সব নেতার চেয়ে বেশি

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:১৫ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, গত ১৬টি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা তা কিন্তু চাইলেও কেউ দেখাতে পারেনি। স্বৈরাচার আওয়ামী লীগ আপনারা দেখেন, প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা শ্রদ্ধাবোধ জাতীয় অন্য সব নেতার চেয়ে অনেক বেশি।

গতকাল সোমবার সকালে বনানী কড়াইল বস্তি এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪তম শাহাদাতবার্ষিকী অনুষ্ঠান শেষে দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, মানুষ শুধু অপেক্ষায় ছিল এই দিনের। বাঁধভাঙা সাধারণ মানুষের জোয়ার বলে দেয় বাংলার বুকে তিনি কী ছিলেন। তার জীবনকালে তিনি দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এই ইতিহাস যাতে নতুন প্রজন্মের কাছে না আসে, তাড়া যেন শহীদ জিয়াউর রহমানের সঠিক ইতিহাস না জানতে পারে, স্বৈরাচার আওয়ামী সরকার সব ধরনের কাজ করেছে। ইতিহাস বিকৃত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।

এদিকে গতকাল ১৯ নম্বর ওয়ার্ড, গুলশান-বনানী-বউবাজার ইউনিটের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, বাংলাদেশের হৃদয় থেকে যারা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল পক্ষান্তরে তারাই মুছে গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল জামাল নুরু উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, সদস্য মো. সফিকুর রহমান শাহিন ও মো. রেজাউর রহমান ফাহিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত