খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর ময়লাপোতা হরিজন কলোনীতে ঘটনাটি ঘটে। নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সাচিবুনিয়া এলাকার বাসিন্দা। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনীতে রাতে তার বড় বোনের বাড়িত বেড়াতে এসেছিল। রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। হামলার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার পেটের নীচে আঘাত করলে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে তার অবস্থা আশংকজনক হওয়া গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে।
জামালপুরে দখলের অভিযোগে তিন যুবদল নেতা আটক