চ্যাম্পিয়নস ট্রফি জয়ের জন্য নাসের আল খেলাইফি কত কিছুই না করেছেন! লিওনেল মেসি, নেইমারদের মতো সুপারস্টারদের বিপুল অংকের বিনিময়ে দলে টেনেছেন। কিলিয়ান এমবাপ্পেকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দলে রেখেছেন বছরের পর বছর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই সুপারস্টারেরা যখন পিএসজি ছাড়লেন, তখনই ধরা দিল সেই অধরা শিরোপা- চ্যাম্পিয়নস ট্রফি!
গত রবিবার মিউনিখে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের দল। ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া কিংবা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি ও এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েনি ঠিকই, কিন্তু ভিত গড়ে দিয়েছিলেন। আমরা কখনোই তাদের অবদান ভুলব না।’
একটা সময় শিরোপা জয়ের জন্য সুপারস্টারদের পেছনে ছুটতেন নাসের আল খেলাইফি। তবে পিএসজি যে এখন নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্ন কৌশলের পথে হাঁটছে, সেটাও স্পষ্ট করে দেন কাতারের এই ধনকুবের, ‘হ্যাঁ, আমরা এখন আর বড় নাম কিনি না। আমরা এমন খেলোয়াড় খুঁজি, যারা ক্লাবের জন্য নিঃস্বার্থভাবে খেলবে। এখন তারকারা দলের জন্য খেলছে, দল তারকাদের জন্য নয়—এটাই পার্থক্য।’
চ্যাম্পিয়নস লিগে এবারের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির উসমান দেম্বেলে এবং সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন দেজিরে দুয়ে। তারকাবহুল দল না থাকলেও তরুণদের ওপর পূর্ণ আস্থার কথা জানিয়েছেন পিএসজি সভাপতি, ‘পুরো প্রতিযোগিতায় পিএসজির সাতজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না, আমরা ভবিষ্যত তৈরি করছি।’
প্রীতির দল ফাইনালে উঠতেই সালমানের ১১ বছর আগের টুইট ভাইরাল
রিয়াল মাদ্রিদের হয়ে কখনই খেলবেন না ইয়ামাল
কেমন হলো আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম অনুশীলন?