বগুড়ায় কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৪১ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গতকাল মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১০টি অসহায় পরিবারের মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, জিয়ার রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা ও দেশের মানুষের পাশে দাঁড়ানো। শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই।

আওয়ামী লীগের দালাল, অথবা সরাসরি কোনো দোসর জিয়াবাড়িতে প্রবেশ করে তাদের বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে। জিয়াউর রহমানের এ পবিত্র ভূমিতে কোনোভাবেই আওয়ামী লীগের কোনো দোসরদের ঢুকতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত