মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম জব্বার শেখ (৩৯)। মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জব্বার একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের প্রয়াত মঙ্গল শেখের ছেলে। বুধবার (৪ জুন) সকালে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপান সংবাদের ভিত্তিতে বাঘরা গ্রামে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এসময় পলাতক আসামি জব্বারকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
তিনি আরো জানান, জেলার শ্রীনগর থানার একটি মাদক মামলার আসামি জব্বার শেখকে আদালত ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে। এরপর থেকে সে পলাতক থাকে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি