মুন্সীগঞ্জে আম পাড়তে গিয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে কারখানার টিনসেট ভবনের নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম পলাশ শেখ (২২)।

আজ বুধবার দুপুরে রাকা ইন্ডাস্ট্রি নামে একটি অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক একই উপজেলার শুয়াপাড়া গ্রামের নাজিম শেখের ছেলে।

নিহতের বোন হাবিবা আক্তার জানান, সকার ৭টার দিকে কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শ্রমিক পলাশ। পরে কারখানার টিনসেট ভবনের উপর দাঁড়িয়ে গাছ থেকে আম পাড়তে গেলে পা পিচলে নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঢাকায় নেওয়ার পথে শ্রমিক পলাশ মারা যান।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এ বিষয়ে এখানে কোনও অভিযোগ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত