ম্যাচজুড়ে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণে একের পর এক গোল- এমন দৃশ্যই দেখা গেছে গতকাল রাতে ফ্রান্স বনাম স্পেন নেশনস লিগের সেমিফাইনালে। শেষ পর্যন্ত ফরাসিদের ৫-৪ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট পেয়েছে স্পেন। তবে ফলাফলটা অন্যকরমও হতে পারত।
স্টুটগার্ডে ম্যাচের প্রথমার্ধে স্পেন এগিয়ে ছিল ২-০ গোলে। গোল করেন নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ইয়ামাল করেন দলের তৃতীয় গোল। এক মিনিট পর ম্যাচের চতুর্থ গোলটি করেন পেদ্রি। ম্যাচের ৫৮ মিনিটেও স্পেন এগিয়ে ছিল ৪-০ গোলে। ফলাফল অনুমান করে অনেকেই যখন খেলা দেখা বন্ধ করে দেন, তখনই শুরু হয় নাটকীয়তা।
৫৯ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-১ করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৭ মিনিটে স্পেনের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। কিন্তু এরপরও হাল ছাড়েনি ফ্রান্স। ৭৯ মিনিটে রায়ান শেরকি এবং ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের গোলে তারা ব্যবধান ৫-৩ করে ফেলে। এরপর যোগ করা সময়ে রানদাল কোলো মুয়ানি করেন ফ্রান্সের চতুর্থ গোল।
৪-০ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ৫-৪ গোলে ম্যাচ হেরে যায় ফ্রান্স। অনেক চেষ্টা করেও তারা পঞ্চম গোলটি করতে পারেনি। তাহলে খেলা গড়াত টাইব্রেকারে। এ নিয়ে সব মিলিয়ে ছয়বার এমবাপ্পের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতলেন ইয়ামাল। আগামী রবিবার রাতের ফাইনালে ইয়ামালের স্পেন মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।
হাথুরুকে সরাতে কলকাঠি নাড়েন তামিম -অভিযোগ সাকিবের!
মেসি খেললেন ৩৩ মিনিট; আর্জেন্টিনাকে জেতালেন আলভারেজ
ইকুয়েডরের সঙ্গে ড্র 'নতুন' ব্রাজিলের, ভিনিসিয়ুস বললেন, 'আনচেলত্তি পুরো কৌশল দেখাননি'