‘শ্রেয়াসকে মনে মনে বিয়ে করেছি, বাচ্চাও আছে’

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:৪৬ এএম

বলিউডের সাথে ক্রিকেটের সম্পর্ক অনেক পুরনো। বহু ক্রিকেটার এবং বলিউড তারকা দাম্পত্য জীবনে যুক্ত হয়েছেন। তাই বলে মনের বিয়ে? পাঞ্জাব কিংসের অধিনায়ক তথা ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নাকি মনে মনেই বিয়ে করেছেন এক মডেল ও নায়িকা। সেই ‘মনের বিয়ে’তে সন্তানও নাকি আছে তাদের!

ভারতের আলোচিত টিভি শো ‘বিগ বস’ এর ১৮তম সিজনে আলোচনায় চলে আসা এই মডেল-অভিনেত্রীর নাম এডিন রোজ। জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। ‘রাবাননাসুরা’ নামের একটি তামিল মুভিতেও তিনি কাজ করেছেন। সম্প্রতি ‘ফিল্মিজ্ঞান’ নামের একটি ইউটিউব চ্যানেলে নিজের ভালো লাগার প্রসঙ্গে বলতে গিয়ে রোজ শ্রেয়াসের কথা টেনে আনেন।

তিনি বলেন, ‘আমি যে শ্রেয়াস আইয়ারকে পছন্দ করি, সেটা বিগ বস–এর প্রথম থেকে সবাই জানে। অনেকবার বলেছি। এমন না যে প্রচারের জন্য বলেছি। তাকে আমার ভালো লাগে। ভালো লাগার কথাই বলেছি। যার যাকে পছন্দ, সে তার কথাই তো বলবে

৩০ বছর বয়সী শ্রেয়াস এখনো বিয়েই করেননি। অথচ তাকে নাকি মনে মনে বিয়ে করেছেন রোজ, ‘অবশ্যই। ইতিবাচক মানসিকতা তো থাকতে হবে। আমি তো বিশ্বাস করি আমি আইয়ারের বাচ্চার মা। মানসিকভাবে আমি তো তার সঙ্গে বিবাহিতই। এটাই সাফ কথা।’ এসময় সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘বাচ্চার মা’! জবাবে রোজ বলেন, ‘হ্যাঁ, মানসিকভাবে আমি সে জায়গাতেই আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত