৮ ও ১১ জুন বিএমইউর বহির্বিভাগ খোলা

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৭:৪২ পিএম

রোগীদের সুবিধার্থে পবিত্র ঈদুল আজহার ছুটিতে আগামীকাল ৮ ও ১১ জুন খোলা থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ। এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানিয়েছেন, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক সদস্য সেবা দিচ্ছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এরমধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

বিএমইউ সূত্র জানায়, বিএমইউ’তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুন। সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং এই দিনই বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল খোলা থাকবে। ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত