ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়েই সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার হাইনরিখ ক্লাসেন। তার বয়স এখন ৩৩, দারুণ ফর্মেও আছেন। আরও কয়েক বছর জাতীয় দলে খেলতেই পারতেন। তাই ‘পরিবারকে সময় দেওয়ার জন্য’ ক্লাসেনের অবসরের বিষয়টি কারও ঠিক হজম হচ্ছিল না। এবার ক্লাসেন নিজেই জানালেন তার অবসরের আসল কারণ।
অনেকে মনে করেছিলেন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়াতেই অভিমানে অবসর নিয়েছেন ক্লাসেন। তবে দক্ষিণ আফ্রিকার স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্লাসেন বলেছেন- তিনি জাতীয় দলে খেলা উপভোগ করছেন না, ‘অনেকদিন ধরে মনে হচ্ছিল আমার পারফরম্যান্স যেমনই হোক, দল জিতুক বা হারুক, তাতে আমার কিছু যায়–আসে না।’
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির আগে আমি রব ওয়াল্টারের (দক্ষিণ আফ্রিকার সাবেক এবং নিউজিল্যান্ডের বর্তমান কোচ) সঙ্গে লম্বা সময় ধরে আলোচনা করেছি। আমি তাকে বলেছি যেভাবে চলছে, তাতে আমার ভালো লাগছে না। আমি খুব একটা উপভোগ করছি না...আমরা ভালোভাবেই আলোচনা করেছি এবং পরিকল্পনা ছিল ২০২৭ (ওয়ানডে) বিশ্বকাপ পর্যন্ত খেলব।’
জাতীয় দল বয়কট করলেন রবার্ট লেভানডভস্কি!
‘দেশের প্রতি কর্তব্য পালন করলাম; পা ভাঙলেও আপত্তি ছিল না’