দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০জনকে বিএসএফের পুশইন

আপডেট : ১০ জুন ২০২৫, ১১:৪৫ এএম

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে এক রাতে ২০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। পুশইন হওয়াদের মধ্যে ১২ জন শিশু, ৪ নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।

সোমবার (৯ জুন) রাতে বিরল উপজেলার এনায়েতপুর বিওপি ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে বিরলের এনায়েতপুর ও পীরগঞ্জের চান্দুরিয়া বিওপির সীমান্ত দিয়ে মোট ২০ জনকে পুশইন করে। এর মধ্যে বিরল সীমান্তে ১৩ জন ও পীরগঞ্জ সীমান্তে ৭ জন রয়েছে। আটককৃত ব্যক্তিবর্গের বাংলাদেশি নাগরিকত্ব এর তথ্য যাচাই-বাছাই এর কার্যক্রম চলমান। পরে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত