ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের অপসারণের দাবিতে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু তার ফেসবুক আইডতি একটি পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়। অনেকেই শৈলকূপা থানার ওসির বর্তমান কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন।
রবিবার (১৫ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এই পোস্টটি করেন।
ফেসবুক পোস্টে জয়ন্ত কুন্ডু উল্লেখ করেন, 'শৈলকূপা থানার ঘুষখোর, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট ইনুর দালাল ওসি মাসুমের অপসারণ চাই।' অনেকে পোস্টের কমেন্টে মন্তব্য করেছেন, শৈলকূপা থানায় ওসি মাসুম খান যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমনকি ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ খেয়ে তাদের আশ্রয় প্রশয় দিচ্ছেন।
এদিকে এ বিষয়ে জানতে শৈলকূপা থানার ওসি মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
গত শুক্রবার বিকেলে শৈলকূপার রামচন্দ্রপুর এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুকে লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এই ঘটনাকে শৈলকুপা থানার ভালভক্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান পটকা ফোটানো হয়েছে বলে আখ্যায়িত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনে কার্টনে মিলল মানব ভ্রূণ