আগের দিন মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হয়নি, লিটন দাসের সেঞ্চুরিও হয়নি। আজ গল টেস্টের তৃতীয় দিনে পাঁচশর আগেই থামল বাংলাদেশ। এদিন সকালে বাংলাদেশের প্রথম ইনিংস টিকেছে মাত্র ৩.৪ ওভার। টাইগারদের প্রথম ইনিংস টিকেছে ১৫৩.৪ ওভার। ফার্নান্ডোর বলে নাহিদ রানা (০) কুশল মেন্ডিসকে ক্যাচ দিলে ৪৯৫ রানে অল-আউট হয় বাংলাদেশ। অন্যপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।
গল টেস্টের দ্বিতীয় দিন গতকাল বুধবার বৃষ্টির কারণে ম্যাচ অনেকটা সময় বন্ধ ছিল। পরে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই খেলা শেষ হয়। আজ বৃহস্পতিবার ১৫ আগে তৃতীয় দিনের খেলা শুরু হলে বাংলাদেশকে অল-আউট করতে ১৫ মিনিটই সময় নেয় স্বাগতিকরা। ৮৬ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার ফার্নান্ডো। ৩টি করে শিকার ধরেছেন মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৫০ বলে সর্বোচ্চ ১৬৩ রান করেছেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ছিল মাত্র ৯টি চারের মার। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৭৯ বলে ১৫ চার ১ ছক্কায় ১৪৮ রানের ইনিংস উপহার দেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন লিটন দাসও। তবে তার ১২৩ বলে ১১ চার ১ ছক্কায় সাজানো ওয়ানডে মেজাজের ইনিংসটি থামে ৯০ রানে। এরপর আর কেউ দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি।
৪৮ ঘণ্টা আগেই ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা ইংল্যান্ডের
পেনাল্টি মিস করে সৌদি ক্লাবের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ