জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে কমিটি দুইটির পূর্ণাঙ্গ তালিকা দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই কমিটির মেয়াদ আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত। কমিটি দুইটিতে শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, সমাজসেবীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি ঠাঁই পেয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
সিলেটে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের ভাই আহসান জাবুর যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন।
ব্যবসায়ী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গঠিত সিলেট মহানগর কমিটির সদস্য ২১ জন। কমিটির যুগ্ম সমন্বয়কারী ৭ জন হলেন- নুরুল হক, আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস ও আফজাল হোসেন। কমিটির সদস্যরা হলেন- কামরান জায়গীরদার, অনামিকা দেব, নুরুল আবসার বদরুল, সুলতান হোসেন মিজান, সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মান সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।
অপরদিকে জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হলেন- নাজিম উদ্দিন শাহান, ৬ জন যুগ্ম সমন্বয়কারী হলেন- মেজর (অবসরপ্রাপ্ত) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমদ, কামরুল হাসান আরিফ, আবু সাঈদ, আহসান জাবুর ও সালমান খুরশেদ।
জেলা কমিটির সদস্যরা হলেন- গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, সালিম খান, শেখ জাবেদ আহমদ, মনসুর আহমদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আবদুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইব্রাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কামরুল হাসান,
সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি