বাঁশখালী‌তে জে‌লে‌দের মা‌ঝে বাছুর বিতরণ

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উ‌দ্যো‌গে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জে‌লে‌দের মা‌ঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৯ জুন) সকা‌লে উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় উপজেলার নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ৬ষ্ঠ ধাপের ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।

বিতরণকা‌লে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাম‌শেদুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌ‌সিব উদ্দিন, উপ‌জেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা জয়‌দেব রায়সহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাম‌শেদুল আলম ব‌লেন, জেলেদের সরকারি আদেশ নিষেধ মেনে ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে আহ্বান  জানান এবং প্রাপ্ত বাছুর লালন পালন করে স্বাবলম্বী হতে উদ্ধুদ্ধ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত