গলে চলমান টেস্টে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক সাফল্য এনে দিলেন মুমিনুল হক। বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে দিয়ে ম্যাচে প্রথম এবং টেস্ট ক্যারিয়ারে একাদশ উইকেট তুলে নিলেন এই পার্ট টাইমার।
চতুর্থ ওভার বল করছিলেন মুমিনুল। তার করা বলটি সামনে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে শুধু ব্যাটের কানায় লাগাতে পারেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বলটি উড়ে গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ম্যাথুস ফিরলেন ৩৯ রান করে। আরেকবার ব্যাটিং করার সুযোগ কি পাবেন ম্যাথুস, নাকি এটিই হয়ে থাকবে শেষ ইনিংস!
ম্যাথিউসের বিদায়ে পাথুম নিশাংকার সঙ্গে ৮৯ রানের জুটি ভাঙে। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ২৯৩।
আগের দুটি উইকেটও নিয়েছিলেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ; খেলতে পারবেন তো?