ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কুরুচিপূর্ণ মন্তব্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সোহেল রানা শাওন (৩২) নামে ছাত্রলীগের এক নেতাকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিশাত শারমিনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে থানা পুলিশ তাকে কারাগারে পাঠায়। শাওন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
জানা যায়, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নিশাত শারমিন। বিকেলে হাসপাতালের দিকে যাওয়ার সময় পেছন থেকে ছাত্রলীগ নেতা শাওন মোবাইল কোর্টকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এ সময় তাকে জিজ্ঞাস করা হলে তিনি মোবাইল কোর্টের ওপর চড়াও হন। পরে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
এ বিষয়ে ইউএনও নিশাত শারমিন গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ নেতা শাওন একজন বালু ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত বিকেলে হাসপাতালে যাওয়ার পথে তিনি মোবাইল কোর্টকে উদ্দেশ্য করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে করে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে দণ্ড দেওয়া হয়।
পরিবহন সংকট নিরসনে ৩ দাবি জবি ছাত্র অধিকার পরিষদের