ময়মনসিংহের ভালুকায় মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. মাসুদ রানাকে (২২) আটক করে। এ সময় তার কাছ থেকে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) সকালে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়, এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ি বাজার থেকে মাসুদ নামে একজনকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলিসহ কঙ্কাল গুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিক্রির জন্যকঙ্কাল গুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন আটক মাসুদ রানা। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্তর্বর্তী সরকার পদে পদে মানুষকে হতাশ করছে: আলাল
জায়নবাদী আগ্রাসনের বিনাশই শান্তির একমাত্র পথ: ইরানি প্রেসিডেন্ট