ছক্কা মেরে সেঞ্চুরি, হেডিংলিতে পান্তের ডিগবাজি!

আপডেট : ২১ জুন ২০২৫, ০৫:৪০ পিএম

সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন রিশাভ পান্ত, আর কী স্টাইলে করলেন! 

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের সকালে বশিরের বলটা দেখে আগেভাগেই ট্র্যাক ছেড়ে বেরিয়ে এসেছিলেন পান্ত। এক হাতে ব্যাট ধরে ‘কাউ কর্নার’ অঞ্চলে বিশাল ছক্কা হাঁকালেন। ব্যাটে ছিল না দুই হাতের নিয়ন্ত্রণ, তবুও শটটায় ছিল পূর্ণ আত্মবিশ্বাস ও শক্তি।

সেঞ্চুরি উদযাপনও করলেন নিজের স্টাইলে। প্রথমে হেলমেট খুলে ব্যাট তুললেন গ্যালারির উদ্দেশে, তারপর… একেবারে নিখুঁত একটা ডিগবাজি! ব্যাটে-বলে শুধু নয়, মাঠজুড়ে নিজের উপস্থিতিও বুঝিয়ে দিলেন পান্ত।

ইনজুরি থেকে ফিরে আসার পর পান্তের এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। গত বছর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত