কে লিগে বিদেশি গোলকিপার

আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:২৪ পিএম

ক্লাবগুলোর দাবি স্বত্ত্বেও লম্বা সময় ধরে বিদেশি গোলকিপারদের খেলার অনুমতি দেওয়া হয়নি কে-লিগে। অবশেষে ইতি ঘটতে যাচ্ছে সেই অপেক্ষার। দক্ষিণ কোরিয়ার শীর্ষ ফুটবল লিগে ২০২৬ মৌসুম থেকে বিদেশি গোলকিপার নিবন্ধন এর সুযোগ দেওয়া হয়েছে।

১৯৯৯ সালে মাত্র আটটি ক্লাব নিয়ে শুরু হওয়া কে-লিগ প্রথম আসর থেকেই বিদেশি গোলকিপারদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল। এই নিয়ম করা হয়েছিল যাতে দেশটির গোলকিপাররা ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পান। বর্তমানে দক্ষিণ কোরিয়ার শীর্ষ লিগে ১২টি দল।

২০১৩ সাল থেকে দ্বিতীয় স্তরের কে লিগ ২ শুরু হয়েছে। উভয় লিগেই এতদিন দলগুলো বাধ্য ছিল দেশি গোলরক্ষক খেলাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত