আন্দোলনের মুখে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আজ শনিবার (২১ জুন) রাতে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রক্টোরিয়াল বডি এবং ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তারা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি।
তিনি আরও বলেন, এর ফলে তারা বর্তমান স্প্রিং ২০২৫ সেমিস্টার থেকে ক্লাসে অংশ নিতে পারবেন। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে শনিবার বেশ কিছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং ক্যাম্পাসজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। সর্বশেষ আজ নতুন বাজারে দিনব্যাপী সড়ক অবরোধ করেন তারা।
বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে: মোস্তফা জামান