জাতীয় ঐকমত্যে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:০১ পিএম

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রবিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের মুলতবি সংলাপ।

এর আগে প্রথম ধাপের আলোচনায় অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দল ও জোট। গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় ৪৫টি পৃথক অধিবেশন। সে সময় নানা ইস্যুতে একমত হলেও কমিশনের মূল কিছু প্রস্তাবে মতানৈক্য থেকে যায় দলগুলোর মধ্যে।

এই মতবিরোধ নিরসনে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয় ধাপের সংলাপের সূচনা করেন গত ২ মে। মূল প্রস্তাবগুলোর ওপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের লক্ষ্যেই আজ ফের বসেছে এই আলোচনার টেবিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত