২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করার সময় কালো টাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রবিবার (২২ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে রবিবার সকালে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এ সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।
