বগুড়ায় নাশকতা মামলায় মাদরাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় জামুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও ইউপি সদস্য মো. সাগরকে (৫৫) আটক করেছে শেরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) শেরপুর উপজেলার বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, পৌর শহরের ধুনটমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. সাগর আলীকে বিনোদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে উপজেলার হাপুনিয়া এলাকায় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলার মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি কুসুম্বী ইউনিয়নের শ্যাওলাগাড়ি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে জামুর আলিম মাদরাসার অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানকে শ্যাওলাগাড়ি বাজার থেকে মঙ্গলবার দুপুর ১ টার দিকে আটক করে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম।  

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, আটককৃত অধ্যক্ষ আব্দুল মান্নান ও সাবেক ইউপি সদস্য সাগর আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত